কেন্দ্রীয় যুবলীগ নেতা নিখিলের ছোট ভাই সুফল গ্রেপ্তার, আছে ২০টির বেশি মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০০:৩৫| আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪
অ- অ+

নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের ঢাকা মহানগর উত্তরের সহসম্পাদক মোতাহার হোসেন খান সুফলকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের ছোট ভাই।

শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর শেরে বাংলা নগর এলাকা থেকে মিরপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

রাতেই ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ওসমান গনি ঢাকা টাইমসকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাতে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমানের নেতৃত্বে শেরে বাংলা নগর একটি অভিযান চালানো হয়। অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের ছোট ভাই ও যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সম্পাদক মোতাহার হোসেন সুফলকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুফল বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়েরকৃত ২০টিরও বেশি মামলায় আসামি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত