চট্টগ্রাম আদালতের নথি চুরি: রাজধানীতে অভিযুক্ত গ্রেপ্তার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫০
অ- অ+

চট্টগ্রাম আদালত থেকে মামলার নথি চুরির ঘটনায় তদন্তে পাওয়া এক আসামিকে রাজধানীর ডেমরা থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। গ্রেপ্তারকৃত আসামির নাম–মো. রাশেদুল হাসান (৪০)।

শনিবার ডেমরার মুসলিম নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১০ এর সদর কোম্পানির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

সন্ধ্যায় এসআরবি-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসআরবি-১০ জানিয়েছে, গত ১৪ সেপ্টেম্বর সকাল নয়টার দিকে দুই ব্যক্তি চট্টগ্রাম যুগ্ম মহানগর দায়রা চতুর্থ আদালতে গিয়ে নিজেদের হাইকোর্ট বিভাগের পিএ (ব্যক্তিগত সহকারী) পরিচয় দেন। তারা একটি মামলার রায়সংক্রান্ত তথ্য জানতে চান এবং আদালতের কর্মকর্তা-কর্মচারীদের কাছে ওই মামলার নথি খোঁজ করেন।

একপর্যায়ে তারা আদালতের স্টেনোগ্রাফার মো. আলী হোসেনের কক্ষে গিয়ে সংশ্লিষ্ট মামলার নথি দেখতে চান। স্টেনোগ্রাফার নথিটি বের করে দেখানোর পর সেটি যথাস্থানে রেখে প্রাকৃতিক প্রয়োজনে কক্ষের বাইরে যান। এই সুযোগে ওই দুই ব্যক্তি নথিটি নিয়ে চলে যান বলে জানায় এসআরবি।

পরে নথিটি খুঁজে না পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানান স্টেনোগ্রাফার। এরপর আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

এসআরবি-১০ জানায়, মামলার তদন্তকারী কর্মকর্তা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং প্রযুক্তির সহায়তায় আসামিকে শনাক্ত করেন। পরে তাকে গ্রেপ্তারের জন্য অধিযাচনপত্র পাঠানো হলে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে অভিযান শুরু করে এসআরবি-১০।

এরই ধারাবাহিকতায় শনিবার ডেমরার মুসলিম নগর এলাকায় অভিযান চালিয়ে রাশেদুল হাসানকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১০।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
World Teachers Day and the Hope for Universal Quality Education
মদিনায় ড্রোন হামলায় বাংলাদেশের তীব্র নিন্দা
শাহজালালে দুই বিমানকর্মীর জুতায় মিলল ১৬ কোটি টাকার স্বর্ণ
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত