নতুন ক্লাবে যোগ দিতে চিলিতে পৌঁছেছেন ভোজিনিয়া

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৬, ১৪:০২
অ- অ+

বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর রাতারাতি সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা বনে যাওয়া কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক গোলরক্ষক ভোজিনিয়া চিলিতে পৌঁছেছেন। কোলো-কোলোতে যোগ দিতে দেশটিতে এসেছেন তিনি।

৪০ বছর বয়সী ভোজিনিয়া সোমবার মেডিকেল পরীক্ষা শেষে ছয় মাসের চুক্তিতে সই করবেন। চুক্তিতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকবে। মঙ্গলবার থেকেই তার অনুশীলনে যোগ দেওয়ার কথা।

চিলির সংবাদমাধ্যম জানিয়েছে, কোলো-কোলো চিলির প্রিমেরা ডিভিশনের শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে লড়াই করছে। ১৬ আগস্ট ও’হিগিন্সের বিপক্ষে ম্যাচে ভোজিনিয়ার অভিষেক হতে পারে।

নিজেদের ইতিহাসে প্রথমবার বিশ্বকাপে খেলা কেপ ভার্দেকে শেষ ৩২-এ তুলতে ভোজিনিয়ার পারফরম্যান্স গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। টুর্নামেন্টের শেষ ম্যাচে আর্জেন্টিনার কাছে অল্প ব্যবধানে হেরে যায় ছোট আফ্রিকান দ্বীপরাষ্ট্রটি।

গ্রুপ পর্বে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হওয়া স্পেন এবং দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের সঙ্গে ড্র করেছিল কেপ ভার্দে। বিশ্বমঞ্চে দেশের সাফল্যে বড় ভূমিকা রাখেন ভোজিনিয়া।

বিশ্বকাপ শুরুর আগে ভোজিনিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারী ছিল প্রায় ৫০ হাজার। জুনে টুর্নামেন্টের প্রথম সপ্তাহে স্পেনের বিপক্ষে তার দুর্দান্ত পারফরম্যান্সের পর সেই সংখ্যা বেড়ে প্রায় ১ কোটি ৭৪ লাখে পৌঁছে যায়।

ভোজিনিয়ার আসল নাম জোসিমার জোসে এভোরে দিয়াস। শুক্রবার কোলো-কোলোকে তার জার্সিতে ফুটবলীয় ডাকনাম ‘ভোজিনিয়া’ ব্যবহারের অনুমতি দেওয়া হয়। দক্ষিণ আমেরিকার দেশটির নিয়মে এমন ডাকনাম ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও বিশেষ অনুমতি দেওয়া হয়েছে তাকে।

‘ভোজিনিয়া’ নামটি জার্সিতে ব্যবহার করতে নিষেধাজ্ঞা আসতে পাওে, এমন আশঙ্কা থাকলেও শেষ পর্যন্ত বিষয়টি ততটা বিতর্কিত হয়নি। চিলির অন্য ক্লাবগুলোও কোলো-কোলোর অনুরোধে সম্মতি জানিয়েছে।

পর্তুগিজ ভাষায় ‘ভোজিনিয়া’ শব্দের অর্থ ‘ছোট দাদি’। ছোটবেলায় রাস্তায় ফুটবল খেলতে গিয়ে হেরে গেলে কাঁদতে কাঁদতে দাদা-দাদির কাছে বাড়ি ফিরে যেতেন তিনি। তখন তার চেয়ে বয়সে বড় ছেলেরা তাকে এই ডাকনাম দিয়েছিল। সেই সময় দাদা-দাদির সঙ্গেই থাকতেন ভোজিনিয়া।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারাগারে মুজিব পরদেশী
দুই বছরেও মুছে যায়নি ৫ আগস্টের রক্তাক্ত স্মৃতি
ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের জন্য দায়ী নাসিরুদ্দিন পাটোয়ারী: আবু হানিফ
জুলাই গণঅভ্যুত্থান দিবস: রাজধানীতে নাশকতা ঠেকাতে ডিএমপির বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা