আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল কাকে বিয়ে করছেন?

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৬, ১৬:৪৯
অ- অ+

আর্জেন্টাইন তারকা রদ্রিগো ডি পল ও পপ গায়িকা তিনিতি স্তোসেলের প্রেমের সম্পর্কের কথা কাতার বিশ্বকাপের আগেই প্রকাশ্যে এসেছিল। সময়ের সঙ্গে সেই সম্পর্ক আরও গভীর হয়েছে। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা এমন জল্পনাই জোরালো হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমিক ডি পলকে উদ্দেশ্য করে রোমান্টিক বার্তা দিয়েছেন তিনিতি। সেখানে তিনি লিখেছেন, ‘এবং একদিন আমার সেই স্বপ্ন সত্যি হতে শুরু করল, যা আমার ভালোবাসার সঙ্গে আমি বহুবার দেখেছি।’ একইসঙ্গে বাগদানের আংটি পরা একটি ছবিও প্রকাশ করেছেন তিনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’ জানিয়েছে, এরই মধ্যে বিয়ের প্রস্তুতিও শুরু করেছেন তিনিতি। বিয়ের পোশাকের প্রথম ট্রায়াল দিতে তিনি গিয়েছেন প্যারিসে। সেই সফরের কিছু মুহূর্তও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এই পপ তারকা। নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, ‘আমি খুবই রোমাঞ্চিত, খুব খুশি।’

পোশাকের ট্রায়ালের সময় ডি পলের সঙ্গে ফোনে কথা বলেন তিনিতি। তিনি জানান, প্রথমে ভেবেছিলেন শুধু পোশাক দেখতে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত সেটি পরেও দেখেছেন। তবে পোশাকটির নকশা এখনো প্রকাশ করেননি তিনি।

জবাবে ডি পল বলেন, ‘আমার জীবনের প্রতিটি দিন আমি সেই মুহূর্তটির স্বপ্ন দেখি। আমাকে এতটা সুখী করার জন্য তোমাকে ধন্যবাদ।’ তার এই মন্তব্যের পর বিয়ের প্রস্তুতি নেওয়ার বিষয়টি আরও জোরালো হয়েছে বলে মনে করছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম।

চলতি বছরের মে মাসে তিনিতির সঙ্গে বাগদানের ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দেন ডি পল। সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের আংটির ছবিও প্রকাশ করেন তিনি। এরপর থেকেই তাদের বিয়ের তারিখ নিয়ে কৌতূহল তৈরি হয়।

এরই মধ্যে সম্ভাব্য বিয়ের তারিখ নিয়েও একটি তথ্য সামনে এসেছে। আর্জেন্টিনার জনপ্রিয় উপস্থাপক সুসানা হিমেনেসের অনুষ্ঠান ‘পোর এল মুন্দো’-তে আলেহান্দ্রো ‘মার্লে’ ভিয়েবেরের সঙ্গে কথোপকথনের সময় দাবি করা হয়, ডি পল ও তিনিতির বিয়ে হতে পারে ১৯ ডিসেম্বর ২০২৬।

তবে এই তারিখটি এখনো ডি পল কিংবা তিনিতি কেউই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেননি। ফলে ১৯ ডিসেম্বরই তাদের বিয়ের দিন কি না, সেটি নিশ্চিত হতে আরও অপেক্ষা করতে হবে ভক্তদের।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চাঁদাবাজ-সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে, দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই: আইজিপি
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৪
ডিএমপির সাবেক যুগ্ম কমিশনারসহ দুই পুলিশ কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী