চামড়া লাগল মুক্তামনির হাতে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ অক্টোবর ২০১৭, ১৩:৪৩
অ- অ+
ফাইল ছবি

রক্তনালির টিউমারে আক্রান্ত সাতক্ষীরার ১২ বছর বয়সী শিশু মুক্তামনির হাতে গ্রাফটিং করা হয়েছে। ঊরু থেকে চামড়া নিয়ে তার হাতে লাগানো হয়েছে।

মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। অস্ত্রোপচার শেষে বেলা পৌনে ১২টার দিকে এ তথ্য জানান জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

সামন্ত লাল বলেন, ‘মুক্তামনি ভালো আছে। তার হাতে আজ অস্ত্রোপচার করা হয়েছে। ঊরু থেকে চামড়া নিয়ে হাতের ৫০ শতাংশ জায়গায় লাগানো হয়েছে। এটা তার ভালো হওয়ার একটি লক্ষণ। দুই সপ্তাহ পর বাকি ৫০ শতাংশ চামড়া প্রতিস্থাপনের জন্য অপারেশন করা হবে।’

অপারেশন শেষে মুক্তামনিকে ঢামেকের বার্ন ইউনিটের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলেও জানান তিনি।

জুলাই মাসের প্রথম সপ্তাহে মুক্তামনির বিরল রোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। পরে সরকারিভাবে বিনামূল্যে মুক্তামনির চিকিৎসার দায়িত্ব নেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম। গত ১১ জুলাই মুক্তামণিকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামনির চিকিৎসার যাবতীয় দায়ভার বহনের দায়িত্ব নেন।

গত আগস্ট মাসে মুক্তামনির প্রথম অস্ত্রোপচার হয়। ডান হাত থেকে প্রায় তিন কেজি ওজনের টিউমার অপসারণ করেন চিকিৎসকেরা। ৮ অক্টোবর মুক্তামনির হাতে গ্রাফটিংয়ের প্রাথমিক ধাপ সম্পন্ন হয়।

ঢাকাটাইমস/১০অক্টোবর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চীনের জুতার কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ২৮
এমপি হিসেবে শপথ নিলেন বিএনপির সারোয়ার আলমগীর
জিম্বাবুয়ের কাছে ১৩ রানে হার, সিরিজে সমতায় বাংলাদেশ
নিম্নমানের শিশুখাদ্য ও কসমেটিক বিক্রি, বসুন্ধরা শপিংমলে ২ প্রতিষ্ঠানকে জরিমানা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা