ফেসবুক মেসেঞ্জারে চালু হচ্ছে এনক্রিপশন সার্ভিস

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ অক্টোবর ২০১৬, ১০:৫৪| আপডেট : ০৬ অক্টোবর ২০১৬, ১৪:০৯
অ- অ+

হোয়াটসঅ্যাপের পর এবার ফেসবুক মেসেঞ্জারেও আসছে এনক্রিপশন। এর ফলে আপনার ফেসবুক মেসেজ থাকবে সুরক্ষিত। ফেসবুক জানিয়েছে, শিগগিরই ই-টু-ই এনক্রিপশন চালু হতে যাচ্ছে ফেসবুকে। এতে করে বিশেষ বন্ধুর কিংবা জরুরি কোনও ব্যক্তির সঙ্গে আপনার আলোচনা থাকতে পারে একদম ব্যক্তিগত । আর এই কথোপকথনকে নিরাপদ রাখার দায়িত্ব নিল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ফেসবুক।

চলতি বছরের গোড়ার দিকেই হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন প্রক্রিয়া চালু করেছে মাদার সংস্থা ফেসবুক। আর এবার নিজস্ব মেসেঞ্জার অ্যাপের জন্যও একই ব্যবস্থা আনতে চলেছে ফেসবুক। জানা গিয়েছে, এই মেসেঞ্জারে ‘সিক্রেট কনভারসেশন’ নামক একটি অপশন চালু করা হয়েছে। এই অপশন ব্যবহার করেই ফেসবুক ইউজাররা বিশেষ বার্তাকে নিরাপদ রাখতে সক্ষম হবেন। এই ‘সিক্রেট কনভারসেশন’-এ ‘মি’ অপশনে ক্লিক করলেই নিরাপদ হয়ে যাবে গ্রাহকের পাঠানো বার্তা। এই পদ্ধতিতে শুধুমাত্র যে ব্যক্তিকে মেসেজ পাঠিয়েছেন তাঁর কাছেই পৌঁছবে বার্তা।

যদিও এই এনক্রিপশন কেবল একজন ব্যক্তির তরফ থেকে অন্য কোনও ব্যক্তিকে পাঠানো বার্তার ক্ষেত্রেই প্রযোজ্য হবে। গ্রুপ মেসেজের ক্ষেত্রে এই এনক্রিপশন চালু করা হবে না বলে জানিয়েছে ফেসবুক। অ্যানড্রয়েড এবং আইফোনে এই পরিষেবা উপভোগ করা যাবে।

(ঢাকাটাইমস/৬অক্টোবর/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4