তরুণীকে আটকে রেখে ধর্ষণ, গ্রেপ্তার ১

লক্ষ্মীপুরের রায়পুরে বাসায় আটকে রেখে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে সোহাগ হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
সোহাগ উপজেলার চরআবাবিল এলাকার বাচ্চু মিয়ার ছেলে। ধর্ষণের অভিযোগ এনে শনিবার রাতে রায়পুর থানায় তার বিরুদ্ধে মামলা করেন তরুণীর মা। সেই মামলায় রবিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ ও তরুণীর স্বজনরা জানায়, গত ২৯ এপ্রিল মোবাইল ফোনের মাধ্যমে মেয়েটিকে ডেকে নিয়ে যান সোহাগ। পরে তাকে একটি বাসায় আটকে রেখে ধর্ষণ করে তিনি পালিয়ে যান। মেয়েটি ব্যাপারটা তার পরিবারকে জানালে শনিবার রাতে রায়পুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তার মা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে এম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত সোহাগকে গ্রেপ্তারও করা হয়েছে।’
ঢাকাটাইমস/৫মে/এএইচ
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







