বিদ্যার মেয়ের চরিত্রে সানিয়া

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২৩| আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৫৫
অ- অ+

শকুন্তলা দেবী। ভারতের কিংবদন্তি এই নারী গণিতজ্ঞের চেয়ে বেশি বিখ্যাত মানব কম্পিউটার হিসেবে। বর্ণাঢ্য তার জীবন। শকুন্তলা দেবীর সেই জীবন সম্পর্কে জানার আগ্রহ আরও বাড়িয়ে দিয়ে বলিউডে তৈরি হচ্ছে তার বায়োপিক। সেখানে প্রধান ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী বিদ্যা বালানকে।

এসবই পুরনো খবর। কারণ ইতোমধ্যে ছবির ফার্স্ট লুক প্রকাশিত হয়েছে। সেখানে শকুন্তলা রূপী বিদ্যা বালানকে দেখে মুগ্ধ হয়েছেন অনলাইন দর্শক। নতুন খবর হচ্ছে, ছবিতে শকুন্তলার মেয়ের ভূমিকায় কে অভিনয় করবেন? সোমবার ‘ডটারস ডে’-তে সেই নামটি প্রকাশ করেছে নির্মাতা কর্তৃপক্ষ।

বলিউড সূত্রে খবর, শকুন্তলা দেবীর মেয়ে অনুপমা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রটি পর্দায় ফুটিয়ে তুলবেন সানিয়া মালহোত্রা। ‘দঙ্গল’ ছবিতে আমির খানের মেয়ের চরিত্রে অভিনয় করে যিনি লাইমলাইটে এসেছিলেন। এরপর চলতি বছরের শুরুতে আয়ুস্মান খুরানার বিপরীতে ‘বাধাই হো’ ছবিতে অভিনয় করেও সুপরিচিতি পান। তিনিই হবেন পর্দার অনুপমা।

এ ব্যাপারে উচ্ছ্বসিত সানিয়া বলেন, ‘শকুন্তলা দেবীর মেয়ে অনুপমা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকায় অভিনয়ের সুযোগ পেয়ে আমি ভীষণ এক্সসাইটেড। ছবির পর্দায় মা-মেয়ের সম্পর্ক ফুটিয়ে তুলব জেনে খুবই ভালো লাগছে। একইসঙ্গে উচ্ছ্বসিত প্রথমবার বিদ্যা বালানের সঙ্গে কাজ করতে পারব ভেবে।’

বায়োপিকটি পরিচালনা করছেন অনু মেনন। সানিয়া সম্পর্কে তিনি জানান, ‘সানিয়া ছাড়া বিদ্যার সঙ্গে মা-মেয়ের সম্পর্কের এই রসায়ন আর কেউ ফুটিয়ে তুলতে পারবেন বলে মনে হয়নি। তিন-চার দিনের মধ্যেই শুটিং শুরু হবে। আশা করি, বিদ্যা-সানিয়া জুটি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।’

ঢাকাটাইমস/২৩ সেপ্টেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মার্কিন ভিসা আবেদনকারীদের মিথ্যা তথ্য না দেওয়ার সতর্কবার্তা
বিবাহ ও তালাক নিবন্ধন ডিজিটাল ব্যবস্থার আওতায় আসছে: আইনমন্ত্রী
ভুয়া ডিজিএফআই সদস্য পরিচয়ে চাঁদাবাজি, উত্তরা পূর্ব থানার অভিযানে গ্রেপ্তার ৩
বিনিয়োগে ইতিবাচক পরিবেশ তৈরি করছে সরকার: প্রধানমন্ত্রী