টাইগারদের অভিনন্দন জানালেন সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৯, ১০:৫৮
অ- অ+

স্বাগতিক ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আর দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বাংলাদেশের ক্রিকেটের উপর দিয়ে কী ঝড়টাই না গেল! ক্রিকেটারদের আন্দোলন, তামিমের সরে দাঁড়ানো, সাইফের ইনজুরি আর সাকিবের নিষেধাজ্ঞায় কোণঠাসা ছিল টাইগাররা। চাপের মুখে থাকা বাংলাদেশের দল গোছাতেই হিমশিম। সেই চাপ থেকে বেরিয়ে ‘জান’ দিয়ে খেলার কথা জানিয়েছিলেন সাকিবের পরিবর্তে অধিনায়কের দায়িত্ব পাওয়া মাহমুদউল্লাহ।

শুধু ক্যাপ্টেন না, সাকিবের অনুপস্থিতিতে মুশফিক, লিটন, মোস্তাফিজরা নিজেদের সবটুকু ঢেলে দিতে চেয়েছেন। কথা রেখেছেন মাহমুদউল্লাহর সতীর্থরা। ভারতের মাটিতেই উড়ন্ত ভারতকে হারিয়ে লিড নিয়েছে টাইগাররা। টিম ইন্ডিয়াকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।

টি-টোয়েন্টির হাজারতম ম্যাচে স্মরণীয় এক জয় তুলে নিয়েছে টাইগাররা। নিজে অনুপস্থিত থাকলেও দলের জয়ে উচ্ছ্বসিত সাকিব। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে সতীর্থদের অভিনন্দন জানাতে ভুলেননি বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সেখানে সাকিব লিখেছেন, ‘চাপের মুখে দুর্দান্ত টিম পারফরম্যান্স! অভিনন্দন বাংলাদেশ! তোমরা এই জয়ের মাধ্যমে দেশকে এনে দিয়েছ একটি গৌরবময় মুহূর্ত৷’

সেরা দল না পেলেও ভারতকে ১৪৮ রানে থামিয়ে দেয় বাংলাদেশ। ১৪৯ রানের লক্ষ্য টাইগাররা স্পর্শ করে ৩ বল বাকি থাকতে। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে রইল টিম বাংলাদেশ।

(ঢাকাটাইমস/০৩ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্থানীয় এমপিকে না জানিয়ে মিরপুরে উচ্ছেদ অভিযানে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াত আমির
ঘাটাইলে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ
এআইয়ের নতুন নাম ‘এসআই’ দিলেন ট্রাম্প, ভুল বানান নিয়ে হাস্যরস
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারমুক্ত পরিবেশ নিশ্চিতে ঢাকা ওয়াসা বদ্ধপরিকর