টাইগারদের অভিনন্দন জানালেন সৌরভ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৯, ১৩:৩৯| আপডেট : ০৪ নভেম্বর ২০১৯, ১৬:৩৮
অ- অ+

টি-টোয়েন্টিতে প্রথমবার ভারতের বিপক্ষে জয়লাভ করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি।

এবারই প্রথম ভারতকে তাদের নিজেদের মাটিতেই হারাল বাংলাদেশ। দিল্লিতে রোহিত শর্মার দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে মাহমুদুল্লাহরা। ম্যাচ জয়ের মূল নায়ক মুশফিকুর রহিম ৬০ রানে অপরাজিত থেকে জয় তুলেই মাঠ ছেড়েছেন। ভারতের বিপক্ষে টি-টুয়েন্টিতে এটি প্রথম জয় টাইগারদের।

রবিবার (৩ নভেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত অধিনায়ক রোহিত শর্মার দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে জয়ের সূচনা করল টাইগাররা।

তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতকে সিরিজে ১-০ তে লিড নিল টাইগাররা।

অতিরিক্ত বায়ু দূষণের কারণে স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা নিয়েই দিল্লিতে স্বাগতিক ভারত ও সফরকারী বাংলাদেশের ক্রিকেটারদের মাঠে নামতে হয়।

এ দিন ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ দুই দলকে এমন কঠিন কন্ডিশনে এই ম্যাচটি খেলার জন্য। অভিনন্দন বাংলাদেশ।’

(ঢাকাটাইমস/০৪ নভেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২
মোহাম্মদপুরে ব্যবসায়ী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ৭
শনির আখরায় ৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা