চুয়াডাঙ্গায় ইটভাটার মাটি চাপায় শিশু নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ নভেম্বর ২০১৯, ১৭:৫৫
অ- অ+

চুয়াডাঙ্গার জীবননগরে ইটভাটার মাটি চাপা পড়ে জিহাদ আলী (০৭) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার আশতলাপাড়ার একটি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু জিহাদ আলী একই উপজেলার বাঁকা গ্রামের তরিকুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে আশতালাপাড়ার এএনজেএম ব্রিকসের একটি ইটভাটার অদূরে শিশু জিহাদ ও তার বন্ধুরা খেলা খেলছিল। এসময় হঠাৎ পাশের মাটির স্তূপ ধসে পড়লে ওই মাটির নিচে চাপা পড়ে জিহাদ। এতে সে গুরুতর আহত হয়। পরে তার পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গনি মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/৪নভেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে আইজিপির বক্তব্য সম্পূর্ন বেআইনি’
সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী
সচিব হলেন একজন, আরেকজনকে বদলি
জাপানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী