৪৮ ঘণ্টা পর সচল মোংলা বন্দর

বাগেরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ নভেম্বর ২০১৯, ২২:১৬| আপডেট : ১১ নভেম্বর ২০১৯, ০০:১৭
অ- অ+
ফাইল ছবি

ঘূর্ণিঝড় বুলবুলের দুর্যোগ কেটে যাওয়ায় প্রায় ৪৮ ঘণ্টা পর সচল হয়েছে বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দর।

রবিবার সন্ধ্যা ৬টা থেকে সচল হয়েছে বন্দরটি। সন্ধ্যা থেকেই বন্দর জেটিতে শুরু হয়েছে দেশি বিদেশি বাণিজ্যিক জাহাজ আগমন-নির্গমন।

শুক্রবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় বুলবুল ধেয়ে আসায় আবহাওয়া বিভাগ মোংলা বন্দরে ৭ নম্বার বিপদ সংকেত জারি করে। সঙ্গে সঙ্গে জাহাজ আগমন-নির্গমনসজ পণ্য বোঝাই ও খালাসের কাজ পুরোদমে বন্ধ করে দেয়া হয়। রবিবার দুপুরে ঘূর্ণিঝড় বুলবুলের দুর্যোগ কেটে যাওয়াসহ আবহাওয়ার সংকেত ৩ নম্বরে নামিয়ে আনে মোংলা বন্দর কর্তৃপক্ষ। আর বন্দরে অপারেশনাল কার্যক্রম সন্ধ্যা থেকে পুরোদমে শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন জানান, দুর্যোগ কেটে যাওয়ায় কমানো হয়েছে বিপৎসংকেত। সেই সঙ্গে বন্দরের পশুর চ্যানেল ও জেটিতে অবস্থানরত ১৪টি বিদেশি জাহাজে পণ্য ওঠা নামার কাজ শুরু হয়েছে। মোংলা বন্দরে আরও সাতটি বিদেশি বাণিজ্যিক জাহাজও আসছে।

ঢাকাটাইমস/১০নভেম্বর/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, তীব্র যানজট সৃষ্টি
মির্জা ফখরুলকে পাকিস্তানের প্রেসিডেন্টের অভিনন্দন
আবারও কি মাঠে নামছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো?
এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা