তিন মাসে ৯৫০ বার আইন লঙ্ঘন করেছে পাকিস্তান: ভারত

পুলওয়ামা হামলা এবং পরে কাশ্মীর ইস্যুতে কয়েক মাস ধরে ভারত-পাকিস্তান দ্বন্দ্ব নতুন মাত্রা পেয়েছে। একে অপরের ওপর গোলাগুলির ঘটনাও বেড়েছে আনুপাতিক হারে। সীমান্তে দুই দেশের সেনাদের গোলাগুলির খবর প্রায়ই গণমাধ্যমে এসেছে। এমন অবস্থায় ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, আগস্ট থেকে অক্টোবর- এই তিন মাসে লাইন অফ কন্ট্রোলে প্রায় ৯৫০টি সংঘর্ষ বিরতির লঙ্ঘন করেছে পাকিস্তান। এতে তিন ভারতীয় সেনা নিহত হয়েছেন।
ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শ্রীপাদ নায়েক রাজ্যসভায় এই তথ্য দিয়েছেন। এছাড়া জম্মু-কাশ্মীর সীমান্তে ৭৯টি সংঘর্ষ বিরতির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি।
এই প্রসঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলেন, ‘পাকিস্তান লাইন অফ কন্ট্রোল বরাবর একাধিকবার সংঘর্ষ-বিরতি ঘটিয়েছে। গত তিন মাসে (আগস্ট থেকে অক্টোবর) জম্মু-কাশ্মীরের সীমান্তেও মোট ৭৯বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে বিনা প্ররোচনায় হামলা চালিয়েছে পাক সেনা।’
ঢাকা টাইমস/২০নভেম্বর/একে
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































