সস্ত্রীক অভিনয়ে গায়ক আগুন

বিনোদন প্রতিবেদক
  প্রকাশিত : ২৯ নভেম্বর ২০১৯, ১৪:৫৬
অ- অ+

ঢালিউড ইন্ডাস্ট্রিতে প্রয়াত সুপারস্টার নায়ক সালমান শাহর বিশেষ বন্ধু হিসেবে পরিচিত গায়ক আগুন। অমর এ নায়কের ঠোঁটে আগুনের গানই সবচেয়ে ভালো মানানসই ছিল। নব্বইয়ের দর্শক থেকে দাপটের সঙ্গে গানের জগতে রয়েছেন এই শিল্পী।

গানের পাশাপাশি দুই দশকেরও বেশি সময় ধরে আগুন অভিনয়ও করছেন। বহু নাটক ও কয়েকটি চলচ্চিত্রে তাকে অভিনয় করতে দেখা গেছে। সেই আগুন আবারও এসেছেন ক্যামেরার সামনে। প্রথমবারের মতো এবার সঙ্গে এনেছেন স্ত্রী তান্নাকেও।

চ্যানেল আই সূত্রে খবর, ‘মিষ্টিপান’ নামে একটি ধারাবাহিক নাটকে অভিনয় করছেন আগুন ও তান্না। ফরিদুর রেজা সাগরের গল্পে নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সুমন ধর। এতে তান্নাকে দেখা যাবে একজন টিভি সাংবাদিকের চরিত্রে।

ধারাবাহিক ‘মিষ্টিপান’-এ ঢাকা শহরের ইতিহাস ও ঐতিহ্য উঠে আসবে। চারটি খুনের ঘটনার মধ্য দিয়ে এগোবে গল্প। এখানে বিশেষ দুটি চরিত্রে তারিক আনাম খান এবং সাদিয়া ইসলাম মৌও রয়েছেন। নাটকটি প্রতি শুক্র ও রবিবার রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে।

ঢাকাটাইমস/২৯নভেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্গোৎসবে আজ রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
আজ থেকে টানা পাঁচ দিন ব্যাংক-শেয়ারবাজার বন্ধ
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত ২৬
দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম