ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে সাত কলেজের কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভর্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এসময় কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
ঢাবি সূত্র জানায়, এবছর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১১ হাজার ৬৩০টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু আবেদনকারীর সংখ্যা ২০ হাজার ১৫০জন। ভর্তি পরীক্ষা সাত কলেজের কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
বিস্তারিত তথ্য www.7college.du.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
(ঢাকাটাইমস/২৯নভেম্ব/জেবি)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































