সিভিএফের প্রেসিডেন্টের দায়িত্ব নিতে রাজি প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৯, ০৮:৪৩
অ- অ+

ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে আগামী বছর দায়িত্ব নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার স্পেনের রাজধানী মাদ্রিদে ২৫তম বার্ষিক কনফারেন্স অব পার্টিস (কপ-২৫) সম্মেলনের উদ্বোধনী দিনে মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলডা হাইন প্রস্তাব দিলে তাতে রাজি হন বাংলাদেশের সরকারপ্রধান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের জানান, ‘কপ ২৫ নামে পরিচিত ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের উদ্বোধনী দিনে মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিলডা হেইনির এ সংক্রান্ত একটি প্রস্তাব মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করেছেন।’

পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বলেন, ‘সবাই যদি চায় আমি সভাপতির দায়িত্ব গ্রহণে প্রস্তুত রয়েছি।’

২০০৯ সালে কোপেনহেগেনে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের সময় মালদ্বীপ সরকার সিভিএফ গঠন করে। সিভিএফ ফোরাম বৈশ্বিক উষ্ণায়ন মোকাবেলায় কাজ করার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতিগ্রস্তদের জন্য কাজ করছে।

মার্শাল আইল্যান্ডের প্রেসিডেন্ট হিলডা হেইনি বর্তমানে সিভিএফ-এর সভাপতি। সূত্র: বাসস।

ঢাকাটাইমস/৩ডিসেম্বর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যা মামলার এজাহারনামীয় আসামি রনি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার
মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল
রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ
বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা