মিরপুরে ফ্ল্যাটে বৃদ্ধা ও গৃহকর্মীর লাশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ ডিসেম্বর ২০১৯, ২১:২৪| আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ২১:২৯
অ- অ+
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর-২ নম্বরের একটি বাসা থেকে এক বৃদ্ধা ও গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহকর্ত্রীর নাম সাহেদা বেগম (৬৫) এবং গৃহকর্মীর নাম সুমি (১৫) বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরপুর-২ এর ‘এ’ ব্লকের ২ নম্বর রোডের একটি বাসার চারতলা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। তবে কখন কীভাবে এই খুনের ঘটনা ঘটেছে পুলিশ তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি।

মিরপুর ডিভিশনের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ এই ঘটনার খবর নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, মিরপুরের দুটি মরদেহ উদ্ধারের ঘটনা প্রাথমিকভাবে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ কর্মকর্তা জানান, গতকাল অথবা পরশু ওই কাজের মেয়ে ওই বাসায় যোগ দেয়। নিহত বৃদ্ধার সঙ্গে আর কেউ থাকতো কি-না সেটা এখনো জানা যায়নি। তবে তার একজন পালক পুত্র ছিল। সে সব সময় যাওয়া-আসা করতো। তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ ঘটনার ক্লু উদ্ধারের চেষ্টা করছে।

(ঢাকাটাইমস/০৩ডিসেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরায় বজ্রপাতে মৎস্য চাষী নিহত
রূপগঞ্জে ফল উৎসব পণ্ডের অভিযোগ এনসিপির, আহত কয়েকজন নেতাকর্মী
১০১ শয্যায় উন্নীত হচ্ছে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা