ব্রাহ্মণবাড়িয়ায় কারা হেফাজতে পুলিশ কনস্টেবলের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় কারা হেফাজতে মাদক মামলার আসামি এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ ঘটনাটি ঘটে। তার নাম আসাদুল ইসলাম (২৯)। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রসুলপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।
কারাসূত্র জানায়, গত বছরের ১৩ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় করা মাদক ও চাঁদাবাজি মামলায় আসামি হিসেবে আসাদুল ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে আসেন। সোমবার দুপুরে তিনি আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেল সুপার জানান, ময়নাতদন্ত ও সুরতাহাল রিপোর্ট তৈরি করে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
(ঢাকাটাইমস/১০ফেব্রুয়ারি/কেএম/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন













































