পুঁচকে লিপজিগের কাছে টটেনহ্যামের হার

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৬| আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩৮
অ- অ+

উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের প্রথম লেগে ঘরের মাঠে হারের ধাক্কা খেলো টটেনহ্যাম হটসপার। জার্মান ক্লাব লিপজিগের কাছে ০-১ গোলে হেরেছে হোসে মরিনহোর শিষ্যরা।

বুধবার টটেনহ্যামের ঘরের মাঠে সমান তালে হওয়া লড়াইতে হ্যারি কেন ও সন হিউং-মিনের অভাব অনুভব করে স্পার্সরা।

৫৮ মিনিটে পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন টিমো ওয়ের্নার। এ জয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার পথে সুবিধাজনক অবস্থানে থাকলো লিপজিগ।

অন্যম্যাচে স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শেষ আটে এক পা দিয়ে রেখেছে ইতালিয়ান ক্লাব আতালান্তা।

লা দিয়াদের পক্ষে জোড়া গোল করেন হ্যান্স হ্যাটবোর। একবার করে লক্ষ্যভেদ করেন জোসিপ ইলিসিচ ও রেমো ফ্রুলার।

ভ্যালেনন্সিয়ার পক্ষে একগোল শোধ দেন ডেনিস চেরিশেভ।

(ঢাকাটাইমস/২০ ফেব্রুয়ারি/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রয়োজনে বিমা কোম্পানি বিক্রি করে গ্রাহকের পাওনা পরিশোধ: অর্থমন্ত্রী
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, শিশুসহ ৬ জনের মৃত্যু
সাতকানিয়ায় পৃথক ঘটনায় পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু
মিরসরাইয়ে মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার