রাজশাহীতে গোয়াল ঘরে আগুনে পুড়ল গরু

রাজশাহী মহানগরীতে গোয়াল ঘরে আগুন লেগে একটি গরু পুড়ে মারা গেছে। আগুনে ঝলসে গেছে আরো চারটি গরু। সোমবার ভোরে ৪টার দিকে নগরীর লক্ষ্মীপুর টিভিপুকুর এলাকায় রফিকুল ইসলাম ভুট্টু নামে এক ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে তার প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে তারা গিয়ে আগুন নেভান। তবে কেউ আগুন দেখার আগেই একটি গরু পুড়ে মারা গেছে। ঝলসে যাওয়া আরো চারটি গরু উদ্ধার করা হয়েছে। তারা প্রায় ৩০ লাখ টাকার মালামাল আগুনের হাত থেকে রক্ষা করেছেন। চুলোর আগুন থেকে আগুনের সূত্রপাত বলে তারা ধারণা করছেন।
(ঢাকাটাইমস/২৪ফেব্রুয়ারি/কেএম/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































