হবিগঞ্জে পেট্রোল পাম্পে আগুন

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় একটি পেট্রোল পাম্পে আগুন লেগেছে। আজ শনিবার সকাল ১০টায় নবীগঞ্জ পৌর এলাকার সালামতপুর অবস্থিত ইর্ষ্টান ফিলিং পেট্রোল পাম্পে এ আগুন লাগে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই পেট্রোল পাম্পে আগুন দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসের অপেক্ষা না করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এ আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে চাইলে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা ফজল মিয়া জানান, একটি অকটেন মেশিন পুড়ে গেছে, যার মূল্য প্রায় এক লাখ টাকা।
তবে এতে বড় কোনো ক্ষতি হয়নি জানিয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, ‘আল্লাহ আমাদের রক্ষা করেছেন। পুরো এলাকাজুড়ে ছড়িয়ে পড়তে পারত। আমরা একটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছি।’
ঢাকাটাইমস/২৮মার্চ/পিএল
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













