টঙ্গীতে কর্মহীনদের মাঝে ‘শান্তি সংঘ’র ত্রাণ বিতরণ

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ এপ্রিল ২০২০, ২২:৫৯
অ- অ+

গাজীপুরের টঙ্গীতে কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘শান্তি সংঘ’। বুধবার টঙ্গীর মিলগেইট এলাকার প্রায় ২০০ পরিবারকে এ ত্রাণ দেয়া হয়।

পরিবারগুলোর মাঝে চাল-ডাল, তেল, শুকনো খাবারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করেন সংঘের প্রধান উপদেষ্টা মনির আহম্মেদ ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাসুদ রানা। এসময় সামাজিক দুরত্ব নিশ্চিতকরণে সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরে সংগঠনটি।

ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন- ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির বাপ্পি, সোহেল রানা, জুয়েল রানা, শাহজাহান সিরাজ, নাজমুল প্রধান, সাজ্জাদুল ইসলাম রনিসহ অন্যরা।

ঢাকাটাইমস/০১এপ্রিল/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কানাডায় অভিবাসন অভিযানে ৮ মাসে ৩৪০ বাংলাদেশি বহিষ্কার
আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়
শাহজালালে কাস্টমসের অভিযানে ১৬ লাখ টাকার ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক
রাজধানীতে নিষিদ্ধ আ.লীগের ৪০ সক্রিয় সদস্য গ্রেপ্তার