পাক-ভারতের ‘নো বল’ যুদ্ধ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ এপ্রিল ২০২০, ১০:২৭
অ- অ+

বর্ডারে, মাঠে কিংবা সোস্যাল মিডিয়ায় ভারত-পাকিস্তানের যুদ্ধ চলতেই থাকে। একচুল ছাড় না দিয়ে একে অপরের উপর ঝাপিয়ে পড়ে প্রাণপণে। সে আবহেই এবার সোস্যাল মিডিয়ায় বাদানুবাদে লাগল পাকিস্তান-ভারত ক্রিকেট অনুরাগিরা। বুমরাহ’র করা ‘নো বল’ নিয়ে ট্রলে মাতে পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি দল ইসলামাবাদ ইউনাইটেড, আর তাতেই চটে যায় ভারতীয়রা- ছাড় না দিয়ে আমিরের করা ‘নো বল’ নিয়ে পাল্টা জবাব দিতে ঝাপিয়ে পড়ে তারা।

মূলত ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতীয় স্পিডস্টার জাসপ্রীত বুমরাহ’র একটি নো-বলে শুরুতে আউট হয়েও জীবন ফিরে পেয়েছিলেন পাকিস্তানের ফকর জামান। পরে পাক ওপেনারের ঝকঝকে শতরানেই ম্যাচ থেকে হারিয়ে গিয়েছিল ভারত। বুমরাহর একটা নো-বল পালটে দিয়েছিল ম্যাচের রঙ। লকডাউন প্রসঙ্গে বুমরাহর সেই নো-বল’কেই হাতিয়ার করেছিল পাকিস্তান সুপার লিগের ফ্র্যাঞ্চাইজি দল ইসলামাবাদ ইউনাইটেড।

ইন্টারনেটে ভাইরাল হওয়া ইসলামাবাদ ইউনাইটেডের সেই বার্তা মোটেই ভালোভাবে নেয়নি ভারতীয় অনুরাগীরা। পালটা হিসেবে ভারতীয় অনুরাগীরা এবার ব্যবহার করল ২০১০ লর্ডসে মহম্মদ আমিরের নো-বল’কে। পিএসএল ক্লাবটি সম্প্রতি বুমরাহর নো-বলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখে, ‘লাইন ক্রস করবেন না। ফল মারাত্মক হতে পারে। অযথা বাড়ির বাইরে বের হবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখুন।’

পিএসএলের ক্লাবটিকে জবাব নিতে বিশেষ সময় নেয়নি ভারতীয় অনুরাগীরা। ২০১০ ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে মহম্মদ আমিরের করা নো-বলের ছবি সোশ্যাল মিডিয়ায় পালটা পোস্ট করে তারা। উল্লেখ্য, লর্ডসে স্পট ফিক্সিং কান্ডে অভিযুক্ত হয়েই পরবর্তীতে ৫ বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন আমির। ফিক্সিং কান্ডে আমিরের সঙ্গে অভিযুক্ত হয়েছিলেন তার দুই সতীর্থ সালমন বাট ও মুহাম্মদ আসিফও। সোশ্যাল মিডিয়ায় আমিরের সেই নো-বলের ছবি পোস্ট করে ভারতীয় অনুরাগীরা লিখল, ‘ভিতরে থাকুন, নিরাপদ থাকুন। নইলে ৫ বছরের কারাদন্ড নিশ্চিত।’

সবমিলিয়ে বুমরাহ-আমিরের নো-বল নিয়ে দু’দেশের ক্রিকেট অনুরাগীদের এই টুইটার যুদ্ধ এখন ইন্টারনেটে ভাইরাল। যদিও বিশ্ব মহামারী কোভিড-১৯ ব্যাপকভাবে গ্রাস করেছে দুই প্রতিবেশী দেশকেই। ভারতে এখনও অবধি মারণ ভাইরাস প্রাণ কেড়েছে ৭২ জনের। পাক মুলুকেও মৃতের সংখ্যা ৩৯। এমন সংকটের মুহূর্তে জনসচেতনতা বাড়াতে মজার ছলে দুই প্রতিবেশী দেশের এমন প্রয়াস যথেষ্ট ইতিবাচক বলেই মনে করা হচ্ছে।

(ঢাকাটাইমস/০৪ এপ্রিল/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মহানবী (সা.)-এর আদর্শ তরুণদের জন্য হতে পারে প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী
দ্রুতই প্রাথমিকের শূন্যপদে নিয়োগ দেওয়া হবে: ববি হাজ্জাজ
পুলিশের শীর্ষ পর্যায়ে বড় রদবদল
নারায়ণগঞ্জের সুতার মিল থেকে চট্টগ্রামের নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা