করোনায় দুস্থদের পাশে সাংসদ মোকতাদির চৌধুরী

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ১৭:০০
অ- অ+

মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের কারণে চলমান সাধারণ ছুটিতে দুর্ভোগে পড়া স্বল্প আয়ের দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন ব্রাহ্মবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরী। তার পক্ষ থেকে নির্বাচনী এলাকায় ত্রাণ বিতরণ করা হচ্ছে।

‘পাশে আছি আমরা’ ব্যানারে বৃহস্পতিবার দ্বিতীয় পর্যায়ের সহায়তা কর্মসূচি পরিচালনা করা হয়।

মাউশির সাবেক মহাপরিচালক (গ্রড-১) এবং ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ফাহিমা খাতুনের নির্দেশনায় জমায়েত এড়িয়ে ভোর থেকে রাত পর্যন্ত কর্মহীন নিম্নআয়ের মানুষের দ্বারে দ্বারে গিয়ে এ ত্রাণ বিতরণ করা হয়।

সারাদিন জেলার নয়নপুর, মৌড়াইল এলাকার ৩০০ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ, সাবান ও আলু বিতরণ করা হয় বলে জানা যায়।

(ঢাকাটাইমস/০৯এপ্রিল/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টেকনাফে ৮ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ করল কোস্ট গার্ড
বগুড়া অ্যাডভোকেটস বার নির্বাচনে বিএনপি প্যানেলের নিরঙ্কুশ জয়
বটিয়াঘাটায় অপহরণের সময় দুই সন্ত্রাসী গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার
হাসপাতালে আহত আনসার সদস্যদের খোঁজ নিলেন ডিজি সাজ্জাদ মাহমুদ