পাবনার হাসপাতাল থেকে রোগীর পলায়ন

নিজস্ব প্রতিবেদক, পাবনা
  প্রকাশিত : ০৯ এপ্রিল ২০২০, ২২:৪১
অ- অ+

করোনা সন্দেহে প্রথম পর্যায়ে পাবনা থেকে পাঠানো ১৯ জনের নমুনায় করোনাভাইরাসের জীবাণু পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, গত ৪ এপ্রিল করোনা সন্দেহে প্রথম ১৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বৃহস্পতিবার হাতে পাওয়া নমুনা পরীক্ষার ফলাফলে কারোরই করোনাভাইরাসে সংক্রমণ নেই বলে জানানো হয়েছে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা এক রোগী পালিয়েছে।

পুলিশ জানায়, দিনাজপুরের হাকিমপুর উপজেলার মোস্তাক আল মামুন (২৫) নামের ওই যুবক জ্বর, সর্দি-কাশি, মাথাব্যথা নিয়ে গত ৫ এপ্রিল পাবনার বেড়া উপজেলার আমিনপুরে শ্বশুরবাড়িতে যান। শ্বশুরবাড়ির স্বজনরা তার এই লক্ষণ দেখে স্থানীয় পুলিশের মাধ্যমে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর প্রাথমিক লক্ষণ করোনা সন্দেহ করে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে। চিকিৎসা নেয়ার দুইদিন পর গত মঙ্গলবার রাতের কোনো এক সময় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড থেকে পালিয়ে যান তিনি। বিষয়টি খতিয়ে দেখার কথা জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার আবুল হোসেন।

(ঢাকাটাইমস/৯এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে  আরও ৬ জনের মৃত্যু
যৌতুকের বিরুদ্ধে মাহবুবুল খালিদের প্রতিবাদী গান, গাইলেন কোনাল-রাফসান
জামাই গ্রেপ্তার নিয়ে যা বললেন কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুর
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট