না.গঞ্জে সাড়ে পাঁচ কেজি গাঁজাসহ আটক ৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ মে ২০২০, ১৬:২১
অ- অ+

নারায়গঞ্জের রূপগঞ্জ থানার কাঞ্চন এলাকায় অভিযান চালিয়ে সারে পাঁচ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব-১। তারা হলেন- মো. নাজিম উদ্দিন শেখ, মো. মিলন মির্দ্যা ও মো. আরিফ মোল্লা।

রবিবার বেলা ১১ টার সময়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, একটি পিকআপ গাড়ি, পাঁচটি মোবাইল সেট ও পাঁচটি সিমকার্ডসহ উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর একটি সূত্র জানিয়েছে, বেলা পৌনে ১১ টার সময় রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার মায়ার বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশি চৌকি বসায় র‌্যাব-১। পরে সেখানে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করে র‌্যাব।

আটককৃত মো নাজিম উদ্দিন শেখ ও মো. মিলন মির্দ্যা বাড়ি গোপালগঞ্জ জেলার সদর থানার পুরান মানিকদা গ্রামে এবং ও মো. আরিফ মোল্লার বাড়ি গোপালগঞ্জ জেলার সদর থানার চর মানিকদা গ্রামে।

তাদের বিরুদ্ধে রুপগঞ্জ থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৩মে/এএ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নদীতে গোসলে গিয়ে ভাবি ও দুই ননদের মৃত্যু
সিরাজগঞ্জে যমুনায় ডুবে দুই মাদরাসা ছাত্রের মৃত্যু
চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, ২ চুক্তিসহ ১৩ সমঝোতা স্মারক সই
ঢাবি ছাত্রী ও মা-বোনকে কুপিয়ে হত্যা, সন্দেহভাজন যুবক গণপিটুনিতে নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা