পশুপ্রেমীদের জন্য শ্রদ্ধার শ্রদ্ধা

বিনোদন ডেস্ক
  প্রকাশিত : ২৮ মে ২০২০, ০৯:৩৪| আপডেট : ২৮ মে ২০২০, ০৯:৪১
অ- অ+

বলিউডের প্রবীণ অভিনেতা শক্তি কাপুরের মেয়ে অভিনেত্রী শ্রদ্ধা কাপুর যে পশুপ্রেমী এবং অবলা জীবদের অধিকারের লড়াইয়ে সব সময় এগিয়ে আসেন, সে সম্পর্কে আর নতুন করে বলার কিছু নেই। বহু বার তাকে পশুদের স্বার্থ রক্ষায় রুখে দাঁড়াতে দেখা গেছে।

সেই পশুপ্রেম নিয়ে আরও একবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন নায়িকা। সম্প্রতি একটি সংবাদ মাধ্যমের একটি প্রতিবেদন শেয়ার করেছেন শ্রদ্ধা। যেখানে উল্লেখ করা হয়েছে রাজস্থানের পালি নামের এক গ্রামের কথা। পথ কুকুর ও অন্যান্য পশুদের তীব্র গরম থেকে স্বস্তি দিতে ওই গ্রামের মানুষেরা একটি কুয়া খুঁড়েছেন।

রিপোর্টে বলা হয়েছে, তৃষ্ণা পেলে পশুরা যাতে ওই কুয়া থেকে পানি পান করতে পারে, তার জন্যই এই প্রচেষ্টা। গ্রামবাসীদের এই প্রচেষ্টাকে শ্রদ্ধা ও কুর্নিশ জানিয়েছেন শ্রদ্ধা। ট্যুইট পোস্টে নায়িকা লিখেছেন, ‘রাজস্থানের পালি গ্রামের মানুষের মন ছুঁয়ে যাওয়া এই মানবিক ব্যবহার অনন্য। ধন্যবাদ এমন নিঃস্বার্থ প্রচেষ্টার জন্য।’

প্রসঙ্গত, কিছুদিন আগেই পমুদের নিয়ে PETA-র তৈরি একটি ভিডিওতে অংশ নিয়েছিলেন ‘আশিকী টু’ খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এছাড়া পশুদের জন্য কাজ করা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাতেও তিনি নিয়মিত অনুদান পাঠান। নায়িকার বাড়িতেও তিনি কয়েকটি পোষ্যকে জায়গা দিয়েছেন।

ঢাকাটাইমস/২৮মে/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইনফান্তিনোর বিরুদ্ধে এবার পরকীয়ার অভিযোগ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সোমবার, যেভাবে জানবেন
ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর চিকিৎসক সমাবেশে প্রধানমন্ত্রী
আজকে দেশের মুদ্রার রেট কত? জেনে নিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা