সিরাজগঞ্জের হাটিকুমরুল থানার ওসি প্রত্যাহার

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুন ২০২০, ১৮:৫০
অ- অ+

সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইয়রুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। মহাসড়কে উচ্চ আদালত কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ যানবাহনের বেপরোয়া চলাচল ও প্রাণহানির ঘটনায় এ ব্যবস্থা নেয়া হয়েছে। বুধবার সকালে হাইওয়ে পুলিশের বগুড়া আঞ্চলিক কার্যালয়ে তাকে প্রত্যাহার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া আঞ্চলিক কার্যালয়ের হাইওয়ে পুলিশ সুপার মো. শহিদুল্লাহ।

মঙ্গলবার বিকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে শাহজাদপুর উপজেলার সরিষাকোল নামক জায়গায় পাবনা থেকে ঢাকাগামী সরকার ট্রাভেলসের ধাক্কায় অবৈধভাবে চলাচলরত একটি সিএনজিচালিত থ্রি-হুইলার চাপা খায়। এতে বাবা-মা ও মেয়েসহ তিনজন প্রাণ হারান।

খাইরুল ইসলাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার বিকালের মধ্যে আমি সেখানে চলে যাব।

(ঢাকাটাইমস/৩জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শিক্ষা প্রশাসনে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে প্রযুক্তিগত যোগাযোগ অপরিহার্য: উপাচার্য আমানুল্লাহ
সৌদি আরবের মদিনায় মিলল ১১ কোটি টন ইউরেনিয়াম ও দুর্লভ খনিজের ভান্ডার
বেতন বাড়লেও কমছে বাড়িভাড়া ভাতা, নতুন পে স্কেলে কে কত শতাংশ পাবেন?
ডাকসু সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরিয়ে আলোচনায়, কে এই আবু তৈয়ব হাবিলদার?