বগুড়ার আরও এক করোনা রোগীর মৃত্যু

বগুড়ার সোবহান (৫০) নামে আরও এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। তিনি জেলার সোনাতলা উপজেলার কালাইআটা গ্রামের বাসিন্দা ছিলেন। সোমবার সকাল সোয়া ১০টায় মোহাম্মদ আলী হাসপাতালে আইসোলেশনে তার মৃত্যু হয়।
হাসপাতালের আবাসিক চিকিৎসক শফিক আমিন কাজল জানান, গত ২৩ মে সন্ধ্যায় সোবহান করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন। তার নমুনা পরীক্ষায় করোনার অস্তিত্ব পাওয়া যায়। এরপর থেকে তিনি হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। সোমবার সকালে হঠাৎ করে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার পর থেকে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর সকাল সোয়া ১০টায় তার মৃত্যু হয়। তার লাশ জীবাণু মুক্ত করে দাফনের জন্য গ্রামের বাড়ি পাঠানো হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত আটজনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১২ জনের।
ঢাকাটাইমস/৮জুন/পিএল
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
মন্তব্য করুন












































