আইডিআরএর নতুন সদস্য হলেন দলিল উদ্দিন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুন ২০২০, ১৯:০৪
অ- অ+

দেশের বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নতুন সদস্য হিসেবে যোগদান করেছেন মো. দলিল উদ্দিন।

আজ সোমবার আইডিআরএর সদস্য (আইন) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে তিনি যোগদান করেন। দলিল উদ্দিন সিনিয়র জেলা ও দায়রা জজ (পিআরএল ভোগরত)।

গত ১০ জুন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ হতে তাকে চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন (স্মারক নং-৫৩.০০.০০০০.৪১১.১১.০০১.১৭-১৯৯) জারি করা হয়।

মো. দলিল উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ হতে উচ্চতর ডিগ্রি এবং ইন্টারন্যাশনাল মেরিটাইম ল’তে মাল্টা থেকে এমএলএম ডিগ্রি অর্জন করেন।

ঢাকা টাইমস/ ১৫ জুন/ আরএ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সারা দেশে হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু
১ সেপ্টেম্বর থেকে কুয়েতে ভিসার স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি বন্ধ
মোহাম্মদপুরে ‘চুয়া সেলিম’, ‘বোমা রতন’ ও কিশোর গ্যাং নেতা জয় গ্রেপ্তার
রাতে শপথ, মন্ত্রিসভায় আসছেন যে ৪ জন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা