টঙ্গীতে মদ-বিয়ারসহ নারী ‘মাদক কারবারি’ আটক

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২০, ০৮:০৪
অ- অ+

গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে বিদেশি মদ ও বিয়ারসহ মিনু বেগম (৪০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ। মঙ্গলবার রাতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুই বোতল বিদেশি মদ ও ২২ বোতল বিয়ার উদ্ধার করা হয়।

টঙ্গী পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব হোসেন বলেন, মঙ্গলবার রাতে দত্তপাড়া এলাকায় মাদক বেচাকেনা চলছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে চিহ্নিত মাদক সম্রাজ্ঞী মিনু বেগমকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে দুই বোতল বিদেশি মদ ও ২২ বোতল বিয়ার উদ্ধার করা হয়। আটক মিনু দত্তপাড়া এলাকার মিলন হোসেনের স্ত্রী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মিনু বেগম পুলিশের তালিকাভুক্ত একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা হয়েছে।

ঢাকাটাইমস/১জুলাই/আইআর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Ansar member rescues 9-month-old baby at Secretariat metro station
রাজশাহীতে ভুয়া আইডি খুলে সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারকারি কাঁচু গ্রেপ্তার
বিশ্বের উষ্ণতম বছরের রেকর্ড গড়তে পারে ২০২৬ সাল
দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ