এমপি ফারুকের স্ত্রী করোনায় আক্রান্ত

তানোর (রাজশাহী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুলাই ২০২০, ২১:৪৪
অ- অ+

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের এমপি ওমর ফারুক চৌধুরীর স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। তবে করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে এমপি ওমর ফারুক চৌধুরীর।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ দিন তাদের ল্যাবে মোট ৪৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে এমপি ওমর ফারুক চৌধুরীর স্ত্রী পারুল চৌধুরীও আছেন।

নতুন শনাক্ত কোভিড-১৯ রোগীদের মধ্যে ৩০ জন নগরীর বিভিন্ন এলাকার বাসিন্দা। এছাড়া রামেক হাসপাতালের ২ জন, বাগমারার ২ জন, ২ জন র‌্যাব-৫ এর সদস্য, ৯ জন পুলিশ সদস্য এবং পুঠিয়া, দুর্গাপুর এবং চারঘাট উপজেলার ১ জন করে ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে।

(ঢাকাটাইমস/২২জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদী হাসানকে
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন
আবদুল্লাহপুর ফ্লাইওভারে মুমূর্ষু ৯ মাসের শিশুকে উদ্ধার, হাসপাতালে ভর্তি করল পুলিশ
৮ মাসে বিদেশে গেলেন ৪ লাখ ৩২ হাজার ৭৮৬ বাংলাদেশি