দেবরের বৈঠার আঘাতে ভাবী নিহত

নিজস্ব প্রতিবেদক,টাঙ্গাইল
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২০, ১৭:৪২
অ- অ+

টাঙ্গাইলের সখীপুরে দেবরের বৈঠার আঘাতে আহত সাজেদা বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। সজেদা বেগম ওই গ্রামের মৃত শওকত দেওয়ানের স্ত্রী। গত রবিবার সন্ধ্যা ৭টায় উপজেলার চাকদহ প্যাচপাড়া এলাকার নিজ বাড়িতে মারা যান ওই নারী।

এ ঘটনায় সোমবার দুপুরে নিহতের ছেলে সাজ্জাদ দেওয়ান বাদী হয়ে তার চাচা হাবিবুর রহমানসহ ৫ জনকে আসামি করে সখীপুর থানায় হত্যা মামলা করেছেন।

জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গত ৩১ জুলাই শুক্রবার সকালে হাতে থাকা বৈঠা দিয়ে দেবর হাবিবুর রহমান তার বড় ভাইয়ের স্ত্রী সাজেদা বেগমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে রবিবার সন্ধ্যা ৭ টায় সাজেদা বেগমের মৃত্য হয়।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকাটাইমস/৩ আগস্ট/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশে চাকরির দুই দশক পর প্রশিক্ষণ নিতে গিয়ে প্রাণ গেল এসআইর
সাবেক এমপি আনার হত্যার পরিকল্পনাকারী শিমুলের জামিন
সঞ্জীবন প্রকল্পে বদলাতে পারে আনসার সদস্যদের অর্থনৈতিক বাস্তবতা
রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ককে ছুরিকাঘাতে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা