দৌলতপুরে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে পানিতে ডুবে তামান্না (১০) নামে ৪র্থ শ্রেণির এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত তামান্না আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের রফিকুল ইসলামের মেয়ে এবং ধর্মদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী।
প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান জানান, তামান্না পাকুড়িয়া গ্রামে নানা হানিফের বাড়িতে বেড়াতে এসে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে তামান্না পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
(ঢাকাটাইমস/৫আগস্ট/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































