তেতুঁলিয়ায় স্কুলছাত্রীর ‘আত্মহত্যা’

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২০, ২০:২৪
অ- অ+

পঞ্চগড়ের তেতুঁলিয়ায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে বিথী আক্তার (১৩) নামে এক স্কুলছাত্রী ‘আত্মহত্যা’ করেছে। শুক্রবার সকালে উপজেলার শালবাহান ইউনিয়নের দানাগছ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বিথী আক্তার ওই এলাকার নুর ইসলামের মেয়ে। সে স্থানীয় ভিপি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের বাবা নুর ইসলাম জানান, কয়েকদিন ধরে বিথীর মানসিক অবস্থা ভালো ছিল না। সবসময় মন খারাপ করে থাকত। সকালে বাড়ির বাইরে কাজ করছিলেন নুর ইসলাম। এসময বিথীকে না তার বড় বোন তাকে খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে পাশের বাড়ির সাইফুল ইসলামের ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় বিথীকে দেখে তার বড় বোন চিৎকার দেয়। চিৎকার শুনে দৌঁড়ে গিয়ে সেখান থেকে বিথীকে দ্রুত নামান তার বাবা। তখনও বিথি জীবিত ছিল। পরে স্থানীয় এক পল্লী চিকিৎসক ডেকে নিয়ে আসা হয়। চিকিৎসক এসে বিথিকে মৃত ঘোষণা করেন।

নুর ইসলাম বলেন, ‘মেয়েটি আমার কেন এবং কিভাবে এমন করলো বুঝতে পারছি না।’

এ বিষয়ে তেতুঁলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা হয়েছে। তবে এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৭আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4