রাজশাহীতে জেএমবি সদস্য গ্রেপ্তার

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২০:২৩
অ- অ+

রাজশাহীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার রাত ১১টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার চাপাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির নাম তরিকুল ইসলাম (৪০)। চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কাদিকলা গ্রামে তার বাড়ি। বাবার নাম মৃত লোকমানুল হক বিশ্বাস। র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

রবিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব বিষয়টি নিশ্চিত করেছে। র‌্যাব জানায়, তরিকুলের কাছ থেকে উগ্রবাদী লিফলেট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় একটি মামলাও করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৩সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজধানীর টেকনিক্যাল মোড়ে ককটেল বিস্ফোরণ
ফরিদপুরে পুলিশ হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর পর ডিবির ওসি প্রত্যাহার
দমদমিয়ায় খাদে পড়ে যাওয়া বাসের যাত্রীদের উদ্ধার করল কোস্ট গার্ড
কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে: সমাজকল্যাণ মন্ত্রী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা