টিকিট রি-ইস্যুতে সৌদিগামী যাত্রীদের সতর্ক থাকার অনুরোধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ অক্টোবর ২০২০, ১৫:৩৪
অ- অ+

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরবে গমনকারী পুরাতন টিকিটধারী যাত্রীদের ধারাবাহিকভাবে কোনো চার্জ ছাড়াই টিকিট রি-ইস্যু করে আসন বরাদ্দ করছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিজস্ব টিকিট সেন্টার ছাড়া অন্য কোথাও টিকিট রি-ইস্যুর সুযোগ নেই।

বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কিছু অসাধু এজেন্সি/ব্যক্তি সৌদি আরবে যাওয়ার টিকিট অর্থের বিনিময়ে পুনরায় ইস্যু করিয়ে দেবে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম/বিভিন্ন প্লাটফর্মে মিথ্যা/প্রতারণামূলক প্রচারকার্য পরিচালনা করছে। এ ধরনের কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ করা যাচ্ছে। যারা এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সৌদি আরবগামী যাত্রীদের এ ধরনের প্রতারণা থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হচ্ছে।

ঢাকাটাইম/০৭ অক্টোবর/কেআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহকে শান্ত, নিরাপদ ও অপরাধমুক্ত জনপদ গড়ার প্রত্যয় এসপি আশিস বিন হাছানের
বজ্রপাতে ৬ জেলায় ১১ জনের মৃত্যু
নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ডিএমপির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি, মাঠে থাকবে ১৮ হাজার পুলিশ
নরসিংদীতে বজ্রপাতে ৩ মাদরাসা শিক্ষার্থী নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা