শহরের বাসিন্দা মাত্র দুই জন, তবুও মানছেন করোনা সতর্কতা!

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ অক্টোবর ২০২০, ০৮:৫২| আপডেট : ২০ অক্টোবর ২০২০, ০৯:৫১
অ- অ+

করোনা আতঙ্কে গোটা বিশ্ব। বিশ্বের সব মানুষকে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে বিশ্বের বেশিরভাগ মানুষই সেই স্বাস্থ্যবিধি মানছে না। কিন্তু একটি শহরে মাত্র দুই জন বাসিন্দা বাস করেন। অবিশ্বাস্য হলেও সত্য তারা করোনা স্বাস্থ্যবিধি মেনে চলছেন।

ইতালির হ্যামলেটের ছোট্ট শহর নরটস্কিতে বাস করেন জিওভান্নি ক্যারিলি (৮২) এবং জিম্পিয়েরো নোবিলি (৭৪)। কিন্তু তা সত্বেও তারা কঠোরভাবে মেনে চলেছেন কোভিড -১৯ এর সমস্ত বিধি। খবর সিএনএনের।

ওই শহরে তাদের কোনো প্রতিবেশী নেই, তবুও অবসরপ্রাপ্ত এই প্রবীণরা ঝুঁকি নিতে চান না। এই শফরটি পেরুজা প্রদেশের উম্বরিয়াতে অবস্থিত। তবে এই শহরটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এটি প্রায় ৯০০ মিটার উঁচুতে অবস্থিত। সেখানে যাওয়া এবং আসাও বেশ দূরহ ব্যাপার। এত উচ্চতা সত্ব্বেও সেখানে মাস্ক পড়েন ক্যারোলি এবং নোবিলিও।

ক্যারোলি জানিয়েছেন, 'এই ভাইরাস থেকে মৃত্যুর আশঙ্কা রয়েছে। আমি যদি অসুস্থ হয়ে পড়ি তবে আমার দেখাশোনা কে করবে? আমার বয়স হয়েছে, তবে আমি আমার ভেড়া, গোরু, মৌমাছি এবং বাগানের যত্ন নিতে এখানে থাকতে চাই। আমি আমার জীবনটা খুব ভালভাবে কাটাচ্ছি।'

ঢাকা টাইমস/২০অক্টোবর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার, অসংখ্য প্রতারণার অভিযোগ তার বিরুদ্ধে
যুক্তরাজ্যে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯
দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম
প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর: মালয়েশিয়ায় শ্রমবাজার, চীনে বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতায় জোর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা