র‌্যাবে সারওয়ার আলমের জায়গায় মাজহারুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ নভেম্বর ২০২০, ২০:০৬| আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২০:৪১
অ- অ+

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের বদলির পর বাহিনীটির আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামকে।

আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই জ্যেষ্ঠ সহকারী সচিব এর আগে সরকারি প্রকাশনা ও মুদ্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।

র‌্যাবের বিভিন্ন অভিযানের নেতৃত্ব দিয়ে দেশজুড়ে আলোচিত ও প্রশংসিত সারওয়ার আলমকে গত ৮ নভেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে বদলি করা হয়।

(ঢাকাটাইমস/১২নভেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কুবিতে ব্র্যাক ব্যাংকের সহায়তায় ৩৫০০ দুর্লভ প্রজাতির গাছের চারা রোপণ শুরু
ডেমরায় বাড়িতে মিলল দুটি বোমাসদৃশ্য বস্তু, আটক ২, চলছে নিষ্ক্রিয়করণ
তিস্তার ভাটিতে আরেকটি ব্যারাজ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী
ওমরাহ ভিসা থাকলেও যাওয়া যাবে না সৌদি, মানতে হবে শর্ত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা