কোম্পানীগঞ্জে ভাবীকে হত্যাচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ নভেম্বর ২০২০, ২১:০৬
অ- অ+

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বড় রাজাপুর গ্রামে সৌদি প্রবাসীর স্ত্রীকে(২৬) শ্বাসরোধ করে হত্যাচেষ্টার অভিযোগে দেবর গোলাম মাওলাকে(৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার গোলাম মাওলা বসুরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের রহিম বক্স বেপারী বাড়ির বাসিন্দা।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে প্রবাসীর স্ত্রী(২৬) তার শিশু সন্তানকে নিয়ে বসত ঘরের নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। তার দেবর গোলাম মাওলাও একই ঘরের অন্য কক্ষে ঘুমিয়ে পড়ে। রাতে ঘরের দরজা খুলে বাইরের শৌচাগারে গেলে দেবর গোলাম মাওলা ঘরে ঢুকে লুকিয়ে থাকে।

শৌচাগার থেকে ফিরে গৃহবধূ ড্রিম লাইট জ্বালিয়ে শুয়ে পড়লে গোলাম মাওলা বের হয়ে গৃহবধূর মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই নারী চিৎকার করতে থাকলে মাওলা দ্রুত ওই কক্ষ থেকে বের হয়ে যান।

পরে বিষয়টি গৃহবধূর বাবার বাড়ির লোকজনকে জানানো হয়। গত ১০ নভেম্বর দুপুরে ওই নারীর বাবা এসে এ বিষয়ে জানতে চাইলে গোলাম মাওলা ক্ষিপ্ত হয়ে গৃহবধূ ও তার বাবাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। একইসঙ্গে কোথাও কোনো অভিযোগ করলে তাদের প্রাণনাশের হুমকি দেন গোলাম মাওলা।

কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন গৃহবধূ। আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১৩নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রয়োজনে ৮২ বছর বয়সেও দেশের জন্য লড়ব: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
৫ আগস্ট কীভাবে আন্দোলনকারীদের কাছে ‘৩৬ জুলাই’ হয়ে উঠল
গণঅভ্যুত্থানের চেতনায় জুলাই সনদ বাস্তবায়ন করবে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা