ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
আঞ্চলিক প্রতিনিধি (লালমনিরহাট), ঢাকাটাইমস
প্রকাশিত : ২১ নভেম্বর ২০২০, ১৮:০৯

লালমনিরহাটের কালীগঞ্জে ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মজিবর রহমান (৬২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত মজিবর উপজেলার শ্রুতিধর মাষ্টারপাড়া গ্রামের মৃত কান্দুরার ছেলে। শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার শ্রুতিধর মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাগল বাঁচাতে গিয়ে লালমনিরহাট থেকে ছেড়ে আসা বুড়িমারীগামী আন্তঃনগর ট্রেনের ধাক্কায় নিহত হন ওই বৃদ্ধ।
(ঢাকাটাইমস/২১নভেম্বর/এলএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







