আলফাডাঙ্গায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতিকে অবাঞ্ছিত ঘোষণা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ নভেম্বর ২০২০, ১৩:০০| আপডেট : ২৪ নভেম্বর ২০২০, ১৪:২৬
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি জুলফিকার হোসেন জুয়েলকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তার অপসারণ দাবি করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাশারুল বারী। সোমবার সন্ধ্যায় আলফাডাঙ্গা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে বাশারুল বারী বলেন, জুলফিকার আলী জুয়েল দীর্ঘ ১১ বছর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতির পদে থেকে রাজনীতিকে ব্যবসায় পরিণত করেছেন।

বাশারুল বারী বলেন, আজ আমাদের (উপজেলা) ও পৌর স্বেচ্ছাসেবক দলের কমিটির কাউকে না জানিয়ে গোপনে সম্মেলন আহ্বান করে টাকার বিনিময়ে পকেট কমিটি করতে এসেছিলেন। আমরা এই দুর্নীতিবাজ সভাপতিকে আলফাডাঙ্গায় অবাঞ্ছিত ঘোষণা করছি। পাশাপাশি দলের ভাঙন সৃষ্টিকারী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী জুয়েলকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তার অপসারণ দাবি করে বিএনপির কর্নধার তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি।

(ঢাকাটাইমস/২৪নভেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
১১ বছরের শিশু অন্তঃসত্ত্বার মামলায় মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে অভিযোগপত্র জমা
ঘাটাইলে স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধ যমুনা নদীতে ফেলতে গিয়ে চালক আটক, তদন্ত কমিটি গঠন
সুনামগঞ্জে ওয়ারিশ আলী হত্যায় ২ জনের যাবজ্জীবন
আপিল বিভাগে বিচারপতি হাবিবুল গনিকে নিয়োগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা