মেট্রোরেলে অসুস্থ বাবাকে বসতে দেননি কেউ, স্ট্রোকের পর মৃত্যু

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৬, ১৮:৫৭
অ- অ+

মেট্রোরেলে যাতায়াতের সময় অসুস্থ হয়ে পড়া বাবাকে বসার জন্য জায়গা চেয়েও পাননি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য নাকিবুর রহমান। গত ২৪ অক্টোবর মেট্রোরেলে শাহবাগ থেকে উত্তরা যাওয়ার পথে শেওড়াপাড়া স্টেশনের কাছাকাছি তার বাবা স্ট্রোক করে মারা যান।

মঙ্গলবার নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বাবার মৃত্যুর ঘটনা তুলে ধরেন নাকিবুর রহমান। একই সঙ্গে চলাফেরার সময় বয়স্ক ও প্রবীণ ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে নাকিবুর রহমান লেখেন, ২৪ অক্টোবর দুপুরে তার বাবা মেট্রোরেলে শাহবাগ থেকে উত্তরা যাওয়ার পথে শেওড়াপাড়া স্টেশনের কাছাকাছি স্ট্রোক করেন। শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তিনি আশপাশের যাত্রীদের কাছে বসার জন্য জায়গা চেয়েছিলেন। তবে কেউ তাকে বসতে জায়গা দেননি বলে দাবি করেন নাকিবুর।

তিনি আরও লেখেন, তার বাবা দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে মাটিতে পড়ে যান। তবে নাকিবুর রহমান তার পোস্টে কাউকে দোষারোপ না করে বয়স্ক ব্যক্তিদের প্রতি মানবিক আচরণের আহ্বান জানান। তিনি লেখেন, চলাফেরার সময় বয়স্ক বা প্রবীণ নাগরিকদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করা উচিত। আজ যাকে উপেক্ষা করা হচ্ছে, তিনি নিজের বাবা না হলেও অন্য কারও বাবা।

পোস্টে তিনি আরও অনুরোধ করেন, মেট্রোরেলে যাতায়াত নিয়ে বিভিন্ন ঘটনা তুলে ধরে কাউকে দোষারোপ না করতে। বরং চলাফেরার সময় আশপাশের মানুষের স্বাচ্ছন্দ্যের বিষয়টি বিবেচনায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উদ্বোধনের ৮ বছর পেরিয়ে গেলেও চালু হয়নি ঝিনাইদহের চারটি মা ও শিশু কল্যাণ কেন্দ্র
সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চুরির চেষ্টার অভিযোগে নারী আটক
তারেক রহমানকে নিয়ে জাপানের প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট, যা আছে এতে
তেজগাঁও বিভাগে পুলিশের অভিযানে ৯৩ আসামি গ্রেপ্তার