৩১ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ, ফলাফল দেখা যাবে যেভাবে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৬, ১৭:১৬
অ- অ+

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী ৩১ অক্টোবর। মঙ্গলবার (২৭ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে জাপান সফরে রয়েছেন। ২৯ অক্টোবর রাতে তার দেশে ফেরার কথা রয়েছে। তার সঙ্গে আলোচনা করে ৩১ অক্টোবর পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনের মাধ্যমে ফল ঘোষণা করা হবে।

এবছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীন ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী।

যেভাবে জানা যাবে ফল

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পরীক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অনলাইনে এবং মুঠোফোনে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে জানতে পারবে। ফল জানতে শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার প্রয়োজন হবে না।

অনলাইনে ফল

পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলোর সমন্বিত ওয়েবসাইট educationboardresults.gov.bd- এর Result কর্নারে প্রবেশ করতে হবে (Education board results gov bd website check)। এরপর রোল নম্বর (Roll Number), রেজিস্ট্রেশন নম্বর (Registration Number) ও শিক্ষা বোর্ডের নাম সিলেক্ট করে খুব সহজেই ব্যক্তিগত ফলাফল দেখা ও মার্কশিট ডাউনলোড করা যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে: শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজস্ব ইআইআইএন (EIIN) ব্যবহার করে শিক্ষা বোর্ডের সমন্বিত ওয়েবসাইট থেকে শিক্ষার্থীদের ফলাফলের পূর্ণাঙ্গ তালিকা ডাউনলোড করতে পারবে।

এসএমএসের মাধ্যমে: মুঠোফোনের বার্তা অপশনে গিয়ে ইংরেজিতে `HSC` লিখে একটি স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিনটি ইংরেজি অক্ষর, এরপর একটি স্পেস দিয়ে রোল নম্বর এবং শেষে `2026` লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

উদাহরণ: `HSC DHA 123456 2026`

ফিরতি খুদে বার্তায় পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।

চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। পরীক্ষা শেষ হয় ৮ আগস্ট। তবে বন্যার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি বিষয়ের লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হওয়ায় ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাগুরায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু
নতুন পে স্কেলে বেতন বাড়লেও কমতে পারে আয়
সাগর-রুনি হত্যার তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট
ক্রসফায়ার বিতর্কে আইজিপির বক্তব্যের পক্ষে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন