সব মাদরাসার জন্য জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৬, ১৭:১২
অ- অ+

দেশের সব মাদরাসায় নিয়মিত খেলাধুলার অনুশীলন ও প্রতিযোগিতার আয়োজনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির ১০টি ইভেন্টের পাশাপাশি আর্চারি, শ্যুটিং ও হকি খেলার অনুশীলন এবং প্রতিযোগিতার ব্যবস্থা নিতেও বলা হয়েছে।

সোমবার বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তর ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি নিয়েছে।

কর্মসূচির ১০টি ইভেন্ট হলো ফুটবল, টি-টেন ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার, মার্শাল আর্ট, ভলিবল ও টেবিল টেনিস।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মাদকাসক্তি ও অতিরিক্ত ডিজিটাল আসক্তি মোকাবিলা, শিশু-কিশোরদের সুস্থ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে তোলা এবং খেলাধুলাকে সম্মানজনক পেশা হিসেবে প্রতিষ্ঠায় এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ কর্মসূচির আওতায় নির্বাচিত প্রতিভাবান খেলোয়াড়দের সরকারি ক্রীড়া বৃত্তি এবং বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) উন্নত প্রশিক্ষণের সুযোগ রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণাঙ্গ দায়িত্বে আহসান হাবিব
মাগুরায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
সাতক্ষীরায় স্ত্রী ও শিশুকন্যা হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, আক্রান্ত ২২১৮