মাগুরায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

মাগুরা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৬, ১৭:৪৭
অ- অ+

মাগুরায় পুকুরের পানিতে ডুবে নিহত হুজাইফা (৯) ও ইছা আলী (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শহরের মোল্লা পাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত হুজাইফা মোল্লাপাড়ার ইমন বিশ্বাসের ছেলে এবং ইছা আলী অন্তর বিশ্বাসের ছেলে।

মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হরষিত বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশুদের স্বজনরা জানান, সোমবার দুপুরে দুই শিশু মোল্লাপাড়ার বালির মাঠে খেলতে যায়। এ সময় তারা পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক হরষিত বিশ্বাস পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। মরদেহ দুটি মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

(ঢাকা টাইমস/২৬অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাবা কোথায়, জানে না দুই শিশু: রাজুর অপেক্ষায় অশ্রুসিক্ত পরিবার
আনসার-ভিডিপির প্রশিক্ষণ কার্যক্রমে সন্তোষ প্রকাশ চার দেশের কূটনীতিকদের, বৈশ্বিক কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
পুলিশে ‘নতুন বেনজীর’ এসেছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে পূর্ণাঙ্গ দায়িত্বে আহসান হাবিব