তেজগাঁও বিভাগে পুলিশের অভিযানে ৯৩ আসামি গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৯৩ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ইবনে মিজানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত রবিবার তেজগাঁও বিভাগের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানার ১২ জন, শেরেবাংলা নগর থানার ৫ জন, মোহাম্মদপুর থানার ৪২ জন, আদাবর থানার ২০ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৯ জন এবং হাতিরঝিল থানার ৫ জন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













