দুই উপসচিবকে প্রেষণে নিয়োগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১৯| আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ১৭:১৩
অ- অ+

প্রশাসনে উপসচিব পদমর্যাদার দুই কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়েছে সরকার।

গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদের সই করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রেলপথ মন্ত্রণালয়ে সংযুক্ত (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপপরিচালক হিসেবে বদলির আদেশাধীন) মুহাম্মদ আব্দুস সালামকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সচিব হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে। আর পল্লী উন্নয়ন সমবায় অধিদপ্তরের উপসচিব মো. আজম-ই-সাদাতকে রাজশাহীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়োটারের প্রকল্প পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেয়া হয়েছে।

ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এএ /এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারকে দ্বিমুখী প্রোপাগান্ডা মোকাবিলা করতে হচ্ছে: আবু হানিফ
অনিবন্ধিত অনলাইন ও ফেসবুক পেজের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার
দেশের সব বেসরকারি মাদরাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি পুনর্গঠনের নির্দেশ
বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর ফুফুর কক্ষে বাক্সে মিলল শিশুর মরদেহ