আজও হতে পারে বজ্রসহ বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১০:২০
অ- অ+

রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। বৃষ্টিপাতের প্রবণতা আরও বৃদ্ধি পেতে পারে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের ওই পূর্বাভাসে আরও জানানো হয়, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হতে পারে। একই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। খবর বাসসের।

সোমবার ঢাকায় বাতাসের গতি ও দিক ছিল দক্ষিণ-পূর্বও পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার, যা অস্থায়ীভাবে দমকা হাওয়ায় ঘণ্টা ২৫ কিলোমিটার এবং সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৮ শতাংশ।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে কক্সবাজারে ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সোমবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে কুমিল্লায় ১১২ মিলিমিটার।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তাসারে বলা হয়েছে— উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

(ঢাকাটাইমস/৭সেপ্টেম্বর/কেআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেন ফ্রান্সিস হ্যালজেন
প্রধানমন্ত্রী জাপান সফরে যাচ্ছেন ২৬ অক্টোবর
দিল্লিতে উত্তাল, রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক