হবিগঞ্জে সড়কে প্রাণ গেল কলেজছাত্রীর

হবিগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৯
অ- অ+

হবিগঞ্জের বানিয়াচং সড়কে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে কাকন দাস (২১) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ আরো পাঁচজন। আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাকন দাস সুনারু গ্রামের মতি লাল দাসের কন্যা ও শ্রীমঙ্গল মহিলা কলেজের ২য় বর্ষের ছাত্রী ছিলেন।

শনিবার সকালে পরিবারের লোকজনকে নিয়ে মৌলভীবাজার থেকে একটি প্রাইভেটকার যোগে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুনারু গ্রামের উদ্দেশে রওয়ানা দেন তিনি। পথে আতুতুড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। আহতদের উদ্বার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক কাকন দাসকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের মেডিকেল অফিসার দেবাশীষ দাস জানান, হাসপাতালে নিয়ে আনার আগেই মেয়েটির মৃত্যু হয়েছে।

(ঢাকাটাইমস/১১সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী
সচিব হলেন একজন, আরেকজনকে বদলি
জাপানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পুলিশ পরিদর্শক রফিকুল ইসলামের মৃত্যুতে রংপুর জেলা পুলিশের শোক, জানাজা অনুষ্ঠিত